প্রায় ছয় বছর পর ফের চালু হলো ভারত-চিনের ঐতিহ্যবাহী সীমান্ত বাণিজ্য। শনিবার উত্তরাখণ্ডের লিপুলেখ পাস ও হিমাচল প্রদেশের শিপকি লা পাস দিয়ে এই বাণিজ্য পুনরায় শুরু হয়। কোভিড মহামারির কারণে ২০২০ সাল থেকে পথ দুটি বন্ধ ছিল। প্রথম দফায় লিপুলেখ দিয়ে ১৬ জন ব্যবসায়ী তিব্বতে প্রবেশ করেন। শিপকি লা দিয়ে ১৬ জন ভারতীয় ব্যবসায়ী ঘোড়ায় চড়ে সীমান্ত পেরোন। বাণিজ্য চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, বার্টার পদ্ধতিতে লেনদেন হবে।
ছয় বছর পর ফের চালু ভারত-চিন সীমান্ত বাণিজ্য
Source: Kolkata 24x7
Read the live feed on ZapIndies