অসমে বন্যায় মৃত ৮২, ঘরে ফেরার চেষ্টায় দুর্গতরা

অসমে বন্যায় মৃত ৮২, ঘরে ফেরার চেষ্টায় দুর্গতরা

অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে। নীচু এলাকা থেকে জল নামতে শুরু করায় কিছু মানুষ ঘরে ফিরছেন, তবে অনেকেই এখনও ত্রাণশিবিরে। রাজ্যের ৭টি জেলা প্লাবিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ঘরছাড়াদের পুনর্বাসনের জন্য রোডম্যাপ তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি শিবসাগর ও চরাইদেওতে, সেখানে ৫৫০টি স্কুল ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেরামতে অর্থসাহায্য এবং বিদ্যুৎ বিল ও সম্পত্তি কর মকুবের ঘোষণা করা হয়েছে।

Source: Uttar Banga Sambad

Read the live feed on ZapIndies