চাঁচল পুরসভা গঠনে ৯ মৌজায় প্রশাসনিক প্রক্রিয়া শুরু

চাঁচল পুরসভা গঠনে ৯ মৌজায় প্রশাসনিক প্রক্রিয়া শুরু

চাঁচলে নতুন পুরসভা গঠনের পথে বড় পদক্ষেপ নিল প্রশাসন। শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে ৯টি মৌজা ও প্রায় ২০টি ওয়ার্ড নিয়ে পুরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রবিবার থেকে এলাকা চিহ্নিতকরণ ও জনগণনার কাজ শুরু হয়েছে। রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্প বাস্তবায়নে যুদ্ধকালীন তৎপরতা চলছে বলে জানান বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ি।

Source: Uttar Banga Sambad

Read the live feed on ZapIndies