অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সবাই, আশ্বাস মন্ত্রী মৌমিতার

অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সবাই, আশ্বাস মন্ত্রী মৌমিতার

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে উদ্বিগ্ন মহিলাদের আশ্বস্ত করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। রবিবার পূর্ব বর্ধমানের একটি সবজি বাজারে গিয়ে তিনি বলেন, অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, তবে সব এন্ট্রি এখনও হয়নি। ভেরিফিকেশন চলছে, তাই এক-দুই মাস দেরি হতে পারে। যোগ্য প্রত্যেকে প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies