কলকাতায় দাঁড়িয়ে বামেদের একাংশের তীব্র সমালোচনা করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর অভিযোগ, মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে ইসলামি উগ্রপন্থীদের পাশাপাশি তথাকথিত প্রগতিশীল বামেরাও সক্রিয়। নিজেরা আধুনিকতা ও নারী-পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সংস্কারকদের মুসলমান-বিদ্বেষী আখ্যা দেওয়া হয় বলে দাবি করেন তিনি। রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেয়েদের পরাধীনতাকে সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হয়। বাম আমলে কলকাতা ছাড়তে হয়েছিল তাঁকে; শুভেন্দু অধিকারীর আশ্বাস, নিরাপত্তার দায়িত্ব তাঁর।
মুসলিমদের অন্ধকারে রাখতে চায় বামেদের একাংশ: তসলিমা
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies