বুলগেরিয়ায় ব্রেভ সিএফ ১০৭-এর মঞ্চে ইতিহাস গড়লেন কাশ্মীরের এমএমএ ফাইটার ওয়েস ইয়াকুব। প্রথম রাউন্ডেই টেকনিক্যাল নকআউটে হারিয়ে দিলেন দু'বারের অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন বুলগেরিয়ার ডেলিয়ান জর্জিভকে। এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ওয়েস জানান, এটা সবে শুরু, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে আরও বড় সাফল্যই তার লক্ষ্য।
কাশ্মীরের ওয়েসের ঐতিহাসিক জয়, অপরাজিত চ্যাম্পিয়নকে হারালেন
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies