প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি মেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সোমবার নিশিকান্ত দুবের নেতৃত্বে বৈঠকে মেটা প্রতিনিধিদের বলা হয়, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, দায় নির্ধারণ করে আইনি পদক্ষেপ নিতে হবে। কমিটি প্রশ্ন তোলে, কেন দেশের প্রধানমন্ত্রীর ভিডিও বিনা কারণে সরানো হলো। পাশাপাশি শিশু যৌন নির্যাতনের সামগ্রী (CSAM) ছড়িয়ে পড়া নিয়েও কড়া প্রশ্ন করা হয়।
মোদির ভিডিও সরানোর প্রতিবাদে মেটাকে ক্ষমা চাওয়ার নির্দেশ সংসদীয় কমিটির
Source: Uttar Banga Sambad
Read the live feed on ZapIndies