দক্ষিণবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

দক্ষিণবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেখানে কমলা সতর্কতা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা রয়েছে।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies