রেপো রেট অপরিবর্তিত রাখার সম্ভাবনা, স্বস্তি ঋণগ্রহীতাদের

রেপো রেট অপরিবর্তিত রাখার সম্ভাবনা, স্বস্তি ঋণগ্রহীতাদের

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রা নীতি কমিটির বৈঠক শুরু হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি ও তেলের দাম বাড়লেও আরবিআই এবার রেপো রেট অপরিবর্তিত রাখতে পারে। রয়টার্সের সমীক্ষায় ৭২ জন অর্থনীতিবিদের মধ্যে ৬৮ জনই এই মত প্রকাশ করেছেন। রেপো রেট না বাড়লে গৃহঋণগ্রহীতা ও বাড়ি কেনার পরিকল্পনাকারীদের স্বস্তি মিলবে। অন্যান্য দেশের তুলনায় ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকায় সুদের হার বাড়ানোর তাড়াহুড়ো নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Source: Asianet Bangla

Read the live feed on ZapIndies