রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছেই। খবর, চলতি সপ্তাহেই নাম ঘোষণা হতে পারে। বিধানসভা সূত্রের খবর, উত্তরবঙ্গের বিধায়ক এই দায়িত্ব পেতে পারেন। মালদহের রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের নাম আলোচনায়। প্রধান বিরোধী দল থেকেই সাধারণত PAC চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত IAS অনিল ভার্মাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেছে।
PAC চেয়ারম্যান পদে উত্তরবঙ্গের বিধায়কের দৌড় জোরদার
Source: News18 Bangla
Read the live feed on ZapIndies