খাদ্য সুরক্ষা সংস্থা FSSAI ডাবর ইন্ডিয়ার একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে। '১০০% খাঁটি', '১০০% অর্গানিক'-এর মতো প্রমাণহীন দাবির জন্য এই ব্যবস্থা। সংস্থার অভিযোগ, হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার ও অর্গানিক হানিতে বৈধ অনুমোদন ছাড়া 'জৈবিক ভারত' লোগো ব্যবহার করা হয়েছে। ডাবরকে ১৫ দিনের মধ্যে পদক্ষেপের রিপোর্ট জমা দিতে বলেছে FSSAI। সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
FSSAI-র নির্দেশে ডাবরের ঘি-মধু বিক্রিতে নিষেধাজ্ঞা
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies