বন্যাবিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হয়েছে। এখনও প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ দুর্যোগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ২১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুজনকেই ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অর্থ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি শক্তিশালী করবে।
আসামে বন্যা: ৮৫ মৃত্যু, নীতা আম্বানি-আদানির ৩২ কোটি অনুদান
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies