যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাম্পাসিংয়ে এবার ৯০ শতাংশের বেশি পড়ুয়া চাকরি পেয়েছেন। ১,০০০-র বেশি শিক্ষার্থী নথিভুক্ত হয়েছিলেন, আর অফার এসেছে ১,০০০-র বেশি। এর মধ্যে প্রায় ৯৫০ জনের চাকরি হয়েছে। সর্বোচ্চ বার্ষিক ৬২ লাখ টাকার প্যাকেজ পেয়েছেন কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়া, হায়দরাবাদের একটি বহুজাতিক সংস্থার তরফে। ৫০ লাখ টাকার প্যাকেজ পেয়েছেন ৩ জন। ১৫ থেকে ৪৫ লাখের মধ্যে প্যাকেজ পেয়েছেন ৯১ জন। ২৫০-র বেশি সংস্থার মধ্যে টাটা স্টিল, গুগল, অ্যামাজন, এয়ারবাস, আইটিসি, ভিসা ও বিপিসিএল উল্লেখযোগ্য।
যাদবপুরে ক্যাম্পাসিংয়ে ৯০% পড়ুয়ার চাকরি, সর্বোচ্চ প্যাকেজ ৬২ লাখ
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies