৩৫টি চাকরির পরীক্ষায় ফেল, শেষে IAS হলেন বিজয়

৩৫টি চাকরির পরীক্ষায় ফেল, শেষে IAS হলেন বিজয়

হরিয়ানার সিরসার বাসিন্দা বিজয় বর্ধন টানা ৩৫টি সরকারি চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করার পর ইউপিএসসির প্রস্তুতি নেন তিনি। ২০১৮ সালে সিভিল সার্ভিসেস পরীক্ষায় পাশ করে আইপিএস অফিসার হন, আর ২০২১ সালে দেশের মধ্যে ৭০তম স্থান পেয়ে আইএএস হন। তাঁর এই লড়াই এখন চাকরিপ্রার্থীদের অনুপ্রেরণা।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies