ভরা বর্ষায় সন্ধ্যায় বাইরের তেলেভাজা এড়িয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর মোচার চপ। মোচা কুচি করে সেদ্ধ করে পেঁয়াজ, আদা-রসুন, হলুদ, লঙ্কা ও গরম মশলা দিয়ে কষে নিন। এরপর সেদ্ধ আলু, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে ঠান্ডা করুন। ছোট চপের আকারে গড়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বে কোটিং করে সোনালি করে ভেজে নিন। স্যালাড ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।
সন্ধ্যার স্ন্যাক্সে ঘরেই বানান মোচার চপ
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies