দীর্ঘ ১০ বছর বিরতির পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। নেটফ্লিক্সের আসন্ন ছবি 'অধুরে হাম অধুরে তুম'-এ দেখা যাবে তাঁকে। এরই মধ্যে শুটিং শেষ, চলছে পোস্ট-প্রোডাকশন। ছবিটি বছরের শেষ দিকে মুক্তি পাবে। 'দিল্লি বেলি'-র পর একাধিক ছবি ব্যর্থ হওয়ায় ২০১৫ সালে 'কাট্টি বাট্টি'-র পর তিনি অভিনয় থেকে সরে যান। কন্যা ইমারাকে সময় দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি।
১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান, নেটফ্লিক্স ছবিতে
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies