বেনাপোল বন্দরে ভারত থেকে এলো ৪০ টন কাঁচা মরিচ

বেনাপোল বন্দরে ভারত থেকে এলো ৪০ টন কাঁচা মরিচ

বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকার আমদানির অনুমতি দেওয়ার পর গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০ টন কাঁচা মরিচ এসেছে। প্রথম ধাপে ৬৯ ব্যবসায়ী ২৯ হাজার ৭১০ টন আমদানির অনুমতিপত্র পেয়েছেন। প্রতি কেজির ঘোষিত মূল্য প্রায় ২৪ টাকা, সঙ্গে শুল্ক ৪৫ টাকা। অতিরিক্ত খরচসহ প্রকৃত ব্যয় আরও বেশি বলে আমদানিকারকদের দাবি।

Source: Bangladesh Pratidin

Read the live feed on ZapIndies