নবান্ন সুখবর দিল রাজ্য সরকারি কর্মচারীদের। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্যের পূর্ণ সময়ের কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত-পুরসভার কর্মী এবং পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য এই সিদ্ধান্ত। এর আগে বাজেটে ২০ শতাংশ ডিএ ঘোষণা হলেও, পুজোর আগে তা বাড়িয়ে ৩৮ শতাংশ করা হলো। পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্তদের জন্য ডিএ ১৭১ থেকে ২২৩ শতাংশ হয়েছে। দৈনিক মজুরির কর্মীরাও ১১০ টাকা বেশি পাবেন।
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশে বাড়ানোর সিদ্ধান্ত
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies