Dabur India-র একাধিক জনপ্রিয় পণ্যের বিক্রি ও বাজারজাতকরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দিল FSSAI। ‘১০০ শতাংশ বিশুদ্ধ’ বিজ্ঞাপনের দাবি খাদ্য নিরাপত্তা ও বিজ্ঞাপন সংক্রান্ত নিয়মের পরিপন্থী বলে সংস্থার পর্যবেক্ষণ। মধু, ঘি, অ্যাপেল সাইডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, নারকেল জল ও নারকেল দুধের মতো পণ্যগুলি বাজার থেকে সরানো হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে FSSAI। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে বলে জানিয়েছে Dabur India।
‘১০০ শতাংশ বিশুদ্ধ’ দাবিতে বিপাকে Dabur, একাধিক পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies