পাকিস্তানের লাহোরের গাজীয়াবাদ থানার ভেতরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর মঙ্গলবার ওই থানার ওসিসহ প্রায় ৭০ পুলিশ সদস্য ও কর্মকর্তাকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ভুক্তভোগীর বাবা এফআইআর দায়ের করেছেন। লাহোর পুলিশের ডিআইজি ফয়সাল কামরান বলেছেন, কোনো নারী পুলিশ সদস্যের উপস্থিতি ছাড়াই এ ঘটনা ঘটায় পুরো থানা জবাবদিহির আওতায়।
থানায় তরুণী ধর্ষণের অভিযোগে পুরো পুলিশ স্টেশন বরখাস্ত
Source: Bangladesh Pratidin
Read the live feed on ZapIndies