ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেল। মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রয়োজনীয় নথি এখনও হাতে পৌঁছয়নি; বিচারপতি গৌরাঙ্গ কান্ত চার সপ্তাহের মধ্যে নথি বিনিময়ের নির্দেশ দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ইভিএম ও নথি সংরক্ষিত আছে। অন্য এক প্রার্থীর যোগদানের আবেদনে জটিলতা বেড়েছে।
নথি জটে পিছোল ভবানীপুর মামলা, শুনানি চার সপ্তাহ পরে
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies