কলকাতা-সহ রাজ্যে বর্ষার দাপট, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা-সহ রাজ্যে বর্ষার দাপট, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বুধবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Source: The Wall Bengali

Read the live feed on ZapIndies