লিভ-ইন সম্পর্কেও ৪৯৮এ ধারার সুরক্ষা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

লিভ-ইন সম্পর্কেও ৪৯৮এ ধারার সুরক্ষা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে বলেছে, লিভ-ইন সম্পর্কে থাকা মহিলারাও ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারার আওতায় ফৌজদারি মামলা করতে পারবেন। বিচারপতি সঞ্জয় করোল ও এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, নির্যাতন বিবাহিত ও অবিবাহিতের পার্থক্য করে না। তবে সব লিভ-ইন সম্পর্ক এই সুরক্ষা পাবে না; প্রমাণ করতে হবে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল। কর্ণাটকের এক মামলার শুনানিতে এই রায় দেওয়া হয়।

Source: Dainik Statesman Bengali

Read the live feed on ZapIndies