সুপ্রিম কোর্ট দেশের রাস্তায় বিমাহীন গাড়ি চালানো রোধে একটি যুগান্তকারী পাইলট প্রকল্পের প্রস্তাব দিয়েছে কেন্দ্রকে। প্রস্তাব অনুযায়ী, পেট্রল পাম্পে জ্বালানি দেওয়ার আগে গাড়ির মোটর বিমার বৈধতা যাচাই করা হবে এবং বিমা না থাকলে পেট্রল বা ডিজেল দেওয়া হবে না। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রককে যৌথভাবে এই প্রকল্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ANPR ক্যামেরা যুক্ত করে ই-চালান কাটা, ট্রাফিক পুলিশের হাতে বিশেষ ডিভাইস দেওয়া এবং নতুন গাড়ির থার্ড-পার্টি বিমার মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
বিমা ছাড়া পেট্রল নয়: সুপ্রিম কোর্টের কেন্দ্রকে প্রস্তাব
Source: Uttar Banga Sambad
Read the live feed on ZapIndies