পুজোর আগেই রাজ্য কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, নবান্নে জারি বিজ্ঞপ্তি

পুজোর আগেই রাজ্য কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, নবান্নে জারি বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা পুজোর আগেই ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন। মঙ্গলবার অর্থ দফতরের অতিরিক্ত প্রধান অর্থসচিব পিকে মিশ্রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। এই সুবিধা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের জন্যও প্রযোজ্য। রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল, যা এখন বেড়ে ৩৮ শতাংশ হল।

Source: Asianet Bangla

Read the live feed on ZapIndies