দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বৃহস্পতিবার কলকাতা-সহ ৭ জেলায় হলুদ

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বৃহস্পতিবার কলকাতা-সহ ৭ জেলায় হলুদ

মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ছে। বুধবার ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আর বৃহস্পতিবার কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার বৃষ্টি কিছুটা কমলেও ৫ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies