পথ দুর্ঘটনা রোধে নতুন গাড়িতে V2V প্রযুক্তি বাধ্যতামূলক করার প্রস্তাব

পথ দুর্ঘটনা রোধে নতুন গাড়িতে V2V প্রযুক্তি বাধ্যতামূলক করার প্রস্তাব

ভারতে পথ দুর্ঘটনা রোধে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক নতুন প্রজন্মের Connected Vehicle Technology ব্যবহারের প্রস্তাব এনেছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৮ সালের ১ অক্টোবর বা তার পরে তৈরি সব নতুন গাড়িতে Vehicle-to-Vehicle (V2V) Communication System বাধ্যতামূলক হবে। এই প্রযুক্তি এক গাড়ি থেকে অন্য গাড়িতে গতি, অবস্থান, ব্রেকিং-সহ গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিক পাঠিয়ে দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। ২০২৫ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies