গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তান সেনাবাহিনীকে সরকারি ও সামরিক যোগাযোগে হোয়াটসঅ্যাপের বদলে চীনের মেসেজিং প্ল্যাটফর্ম উইচ্যাট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমা প্রযুক্তিতে নজরদারি ও তথ্য ফাঁসের আশঙ্কায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ও ডিজিটাল সহযোগিতার ইঙ্গিত, যা যৌথ অভিযান ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান সহজ করবে। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত নয়।
হোয়াটসঅ্যাপের বদলে উইচ্যাট ব্যবহারের নির্দেশ পাকিস্তান সেনাবাহিনীকে
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies