রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাদ্যতালিকায় আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। ১ আগস্ট থেকে নতুন মেনু চালু হবে, যেখানে সকালের জলখাবারে পাউরুটি-ডিম, দুপুরে রুই-কাতলা মাছ, রাতে ডিম ও চিজ থাকবে। খাবারের দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'সুস্থ বাংলা' লক্ষ্যে এই উদ্যোগ।
সরকারি হাসপাতালে রোগীদের খাদ্যতালিকায় মাছ-চিজ, বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা
Source: Dainik Statesman Bengali
Read the live feed on ZapIndies