ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতি: আলোচনায় রাজি হেমন্ত সরকার

ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতি: আলোচনায় রাজি হেমন্ত সরকার

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের ১৪তম প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে টানা ১২ দিন ধরে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। চাপের মুখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে হেমন্ত সোরেন সরকার। তবে ছাত্রদের দাবি, আলোচনা হতে হবে সংবাদমাধ্যমের উপস্থিতিতে এবং প্রকাশ্যে। সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা গোপন বৈঠকে রাজি নন।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies