তোলাবাজি মামলায় বিধাননগরের প্রাক্তন পুর চেয়ারম্যান ও নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে ১,৭৩০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ। বুধবার বারাসত আদালতে চার্জশিট পেশের পর জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, ৩১ নম্বর ওয়ার্ডের এক প্রবীণ বাসিন্দার সম্পত্তি দখলকে কেন্দ্র করে প্রায় ৪৮ লক্ষ টাকা আদায় করা হয়। তদন্তে ৪১ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়েছে।
সব্যসাচী দত্তের বিরুদ্ধে ১৭৩০ পাতার চার্জশিট, জামিন খারিজ
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies