ওয়াশিংটনের আকাশে মেরিন ওয়ানের কাছে যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু

ওয়াশিংটনের আকাশে মেরিন ওয়ানের কাছে যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু

ওয়াশিংটনের আকাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ানের নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘনের ঘটনা ঘটেছে। হোয়াইট হাউস থেকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ যাওয়ার পথে এনভয় এয়ারের ফ্লাইট ৩৭৪২-এর খুব কাছাকাছি চলে আসে। নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় না থাকলেও সংঘর্ষ এড়ানো যায়। এ ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে এফএএ এবং এনটিএসবি। ২০২৫ সালে ওয়াশিংটনে সেনা হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর কড়া প্রোটোকল চালু হয়েছিল।

Source: Uttar Banga Sambad

Read the live feed on ZapIndies