জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় চলতি বছরের অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে নতুন তীর্থযাত্রীদের রওনা হতে দেওয়া হয়নি। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সপ্তম বর্ষপূর্তির দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, জঙ্গি সংগঠনগুলি নাশকতার চেষ্টা করতে পারে। উপত্যকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নজরদারি বাড়ানো হয়েছে।

Source: Dainik Statesman Bengali

Read the live feed on ZapIndies