ঋণ শোধ না হওয়ায় নিলামে উঠছে রাজপাল যাদবের পৈতৃক বাড়ি

ঋণ শোধ না হওয়ায় নিলামে উঠছে রাজপাল যাদবের পৈতৃক বাড়ি

অভিনেতা রাজপাল যাদবের পৈতৃক বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১৬.৬১ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় শাহজাহানপুরের বাড়িটির নিলামের নোটিশ ঝুলিয়েছে ব্যাংক। এর আগেও চেক বাউন্স মামলায় ৯ কোটি টাকা পরিশোধ না করায় তিন মাসের কারাদণ্ড হয়েছিল রাজপালের। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বাড়িটি ব্যাংকের দখলে চলে যাবে।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies