ইউপিআই লেনদেনে এমডিআর চালুর সম্ভাবনা, খতিয়ে দেখছে সরকার

ইউপিআই লেনদেনে এমডিআর চালুর সম্ভাবনা, খতিয়ে দেখছে সরকার

ভারতে ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। সংসদে পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্টের সংশোধনী বিল পেশ করা হয়েছে, যা আইনে পরিণত হলে সরকার নির্দিষ্ট লেনদেনে এমডিআর চালুর ক্ষমতা পাবে। আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা জানিয়েছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.৩ থেকে ০.৫ শতাংশ ফি ধার্য হতে পারে, তবে তা শুধুমাত্র বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies