থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের বাংকরুয়াই জেলার দেবসিরিন স্কুলে শুক্রবার ক্লাস চলাকালীন এক নবম শ্রেণির ছাত্র এলোপাথাড়ি গুলি চালায়। এতে এক শিক্ষক-সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ থেকে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। হামলাকারী ছাত্রটি ঘটনার পর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলেও খবর রয়েছে। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাটিকে 'ভয়াবহ ট্র্যাজেডি' বলে মন্তব্য করেছেন।
থাইল্যান্ডের স্কুলে নবম শ্রেণির ছাত্রের গুলিতে শিক্ষক-সহ ৪ জন নিহত
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies