মাও নেতা গ্রেপ্তারের পর ‘মিশন আকাশ’-এ বাংলা-ঝাড়খণ্ডের যৌথ অভিযান

মাও নেতা গ্রেপ্তারের পর ‘মিশন আকাশ’-এ বাংলা-ঝাড়খণ্ডের যৌথ অভিযান

ঝাড়খণ্ডে তিন শীর্ষ মাওবাদী নেতা-নেত্রী গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটির নেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’-কে ধরতে বাংলা ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়ার বান্দোয়ান থানার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ধৃতদের জেরা করে অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, আকাশের স্কোয়াডে সদস্য সংখ্যা কমে ছয়জনে দাঁড়িয়েছে এবং সংগঠনের মনোবল ভেঙে পড়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies