শুভমন গিলের আঙুলে চোট, প্রস্তুতি ম্যাচে বিশ্রাম

শুভমন গিলের আঙুলে চোট, প্রস্তুতি ম্যাচে বিশ্রাম

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন। বৃহস্পতিবার অনুশীলনের সময় পেসার গুরনূর ব্রারের বল ও পরে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঘাত পান তিনি। সতর্কতামূলক ব্যবস্থায় এসএলসি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। চোট গুরুতর নয় বলে জানিয়েছে বিসিসিআই।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies