সারনাথের বৌদ্ধ প্রত্নক্ষেত্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়ার পর ভারতের আরও ১৪টি ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানকে ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালে চার দফায় এই তালিকাভুক্তি হয়। এর মধ্যে রয়েছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, মুদুমাল মেগালিথিক মেনহিরস, অশোকের শিলালিপি-সংবলিত স্থান, চৌষট্টি যোগিনী মন্দির, গুপ্তযুগের মন্দির, সলখন ফসিল পার্ক, ডেকান ট্র্যাপস, সেন্ট মেরিজ আইল্যান্ড ক্লাস্টার, মেঘালয়ান এজ গুহা, নাগা হিল ওফিওলাইট, এরা মাট্টি ডিব্বালু, তিরুমালা পাহাড়, ভারকালা উপকূল এবং ওডিশার বৌদ্ধ ত্রিভুজ। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে কয়েকটি স্থান ভবিষ্যতে চূড়ান্ত স্বীকৃতির শক্তিশালী দাবিদার হতে পারে। বর্তমানে ভারতের ৪৫টি বিশ্ব ঐতিহ্য সাইট রয়েছে।
ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় ভারতের ১৪ নতুন ঐতিহ্যস্থল
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies