বীরেন সিং অডিও বিকৃত, ফরেনসিক রিপোর্টে দাবি কেন্দ্রের

বীরেন সিং অডিও বিকৃত, ফরেনসিক রিপোর্টে দাবি কেন্দ্রের

মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর বিতর্কিত অডিও রেকর্ডিং বিকৃত বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। গান্ধীনগরের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির (NFSU) রিপোর্ট উল্লেখ করে কেন্দ্র দাবি করে, রেকর্ডিংটিতে একাধিকবার কাটছাঁট করা হয়েছে এবং মোট ৪১টি পরিবর্তন করা হয়েছে। আদালত দুই পক্ষকে রিপোর্ট খতিয়ে দেখে বক্তব্য জানানোর সুযোগ দিয়ে শুনানি স্থগিত করেছে। কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্টের দায়ের করা মামলায় এই অডিওকে হাতিয়ার করা হয়েছিল।

Source: Asianet Bangla

Read the live feed on ZapIndies