পর্নো কনটেন্টে মেটা ও ৮ রাজ্যের ডিজিপিকে নোটিস এনএইচআরসির

পর্নো কনটেন্টে মেটা ও ৮ রাজ্যের ডিজিপিকে নোটিস এনএইচআরসির

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট (CSAM) প্রচারের অভিযোগে মেটা কর্তৃপক্ষ ও ৮ রাজ্যের পুলিশ প্রধানকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কমিশনের সদস্য প্রিয়ঙ্ক কানুনগো জানান, ৫০টি নির্দিষ্ট ইউআরএল প্রমাণ হিসেবে দেওয়া হয়েছে; তদন্ত না হলে কেন্দ্রের দ্বারস্থ হবে কমিশন। বিবিসি ও ওয়্যার্ডের তদন্তে মেটার প্ল্যাটফর্মে এআই-নির্মিত শিশু যৌন কনটেন্ট ও বিজ্ঞাপনের অভিযোগ উঠেছে। পকসো আইনে অপরাধ প্রমাণিত হলে এফআইআর-এর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Source: The Wall Bengali

Read the live feed on ZapIndies