প্রশ্নফাঁস খুনের চেয়েও মারাত্মক: হাইকোর্ট

প্রশ্নফাঁস খুনের চেয়েও মারাত্মক: হাইকোর্ট

ছত্তীসগড় হাইকোর্ট বলেছে, প্রশ্নফাঁস খুনের চেয়েও গুরুতর অপরাধ, কারণ এটি লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে। আদালত সিজিপিএসসি প্রশ্নফাঁস মামলায় অবসরপ্রাপ্ত আইএএস জীবনকিশোর ধ্রুবের জামিন খারিজ করেছে। সিবিআইয়ের অভিযোগ, ২০২১ সালের মেইনস পরীক্ষার আগে তিনি নিজের ছেলেকে প্রশ্নপত্র দিয়েছিলেন, যা ব্যবহার করে ছেলে এডিএম পদ পায়।

Source: The Wall Bengali

Read the live feed on ZapIndies