পুজোর আগেই খুলছে যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল

পুজোর আগেই খুলছে যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের পোর্টাল পুজোর আগেই চালু হতে পারে। স্নাতক বেকাররা মাসে ৩০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা ২০০০ টাকা পাবেন। আবেদনের জন্য বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। যুবকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে যোগ্যতা যাচাইয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্য বেকারদের পাশে থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies