সুপ্রিম কোর্টে দায়ের করা একটি মামলায় কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটিদের) সংরক্ষণের ক্ষেত্রে ‘ক্রিমি লেয়ার’ নীতি প্রয়োগ করা যায় না। সরকারের যুক্তি, সংরক্ষণ নীতি শুধু আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না; এর পেছনে রয়েছে শতাব্দীপ্রাচীন সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা ও ঐতিহাসিক বঞ্চনা। ওবিসিদের ক্ষেত্রে আয় ৮ লক্ষ টাকার বেশি হলে ক্রিমি লেয়ার প্রযোজ্য হলেও এসসি-এসটিদের ক্ষেত্রে তা অপ্রযোজ্য।
এসসি-এসটি সংরক্ষণে ক্রিমি লেয়ার প্রযোজ্য নয়: কেন্দ্র
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies