কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির তদন্তে দাবি, নেটফ্লিক্সের শো-তে সলমন খানকে আমন্ত্রণ জানানোর জেরেই কপিল শর্মার ক্যাফেতে হামলা হয়। অভিযুক্ত হ্যারি বক্সারের আক্রোশ বেড়ে যায় এই আমন্ত্রণে। এছাড়া বিষ্ণোই নেটওয়ার্ক স্থানীয় গ্যাংদের সঙ্গে জোট বেঁধে অপরাধ চালাচ্ছে বলেও জানানো হয়েছে।
কপিলের ক্যাফে হামলার নেপথ্যে সলমনকে আমন্ত্রণ, দাবি সিবিএসএ-র
Source: Hindustan Times Bangla