রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, রবিবার সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অভয়ার স্মরণে নীরবতা পালন করা হবে। পানিহাটিতে নির্যাতিতার নামে ট্রাস্টের ব্যানারে আয়োজিত বিশেষ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে অভয়ার দেহ উদ্ধার হয়েছিল।
অভয়ার স্মরণে সব হাসপাতালে ২ মিনিটের নীরবতা, পানিহাটিতে মুখ্যমন্ত্রী
Source: Hindustan Times Bangla