মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-মার্কিন সম্পর্কের জটিলতার মধ্যেই এই আলোচনায় দ্বিপাক্ষিক বোঝাপড়া জোরদারের উপায় নিয়ে মতবিনিময় হয়েছে। পাশাপাশি ভান্স দম্পতির পুত্রসন্তান জন্মের জন্য অভিনন্দন জানান মোদী। এর আগে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬ নিয়ে মার্কিন কংগ্রেস সদস্য রাইলি মুরের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল।
মোদী-ভান্স ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা
Source: Asianet Bangla