জলপাইগুড়ির রাজগঞ্জে সীমান্ত পেরিয়ে এক ভারতীয় চা চাষিকে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার কুকুর জান এলাকায় দীপঙ্কর গোপ (৩৫)-কে প্রায় ২০ জনের একটি দল জোর করে বাংলাদেশে নিয়ে যায় বলে পরিবারের দাবি। উদ্ধারে তৎপর বিএসএফ, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে।
সীমান্ত পেরিয়ে ভারতীয় চা চাষিকে অপহরণ, ফ্ল্যাগ মিটিংয়ে বসে BSF-BGB
Source: Hindustan Times Bangla