পশ্চিমবঙ্গ সরকার আগামী ১৩ ও ১৪ অগস্ট রাজ্যজুড়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের চিঠির ভিত্তিতে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৪ অগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদরে ক্যান্ডেল মার্চ এবং দুই দিন ধরে প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী হবে। প্রতিটি জেলাকে ৩০,০০০ টাকা করে সরকারি অর্থ দেওয়া হবে।
দেশভাগ স্মরণ দিবসে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি, নবান্নের নির্দেশ
Source: Bangla Hunt