রাঁচীতে বিধানসভার বাইরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

রাঁচীতে বিধানসভার বাইরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনরত ছাত্র-যুবদের উপর সোমবার রাঁচীতে বিধানসভার বাইরে ফের লাঠিচার্জ করল পুলিশ। এর আগে জলকামান চালানো হয়, বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পাথর ছোড়ায় তিন-চার জন পুলিশকর্মী আহত হয়েছেন।

Source: Anandabazar Patrika

Read the live feed on ZapIndies